Main Menu

ইমরানের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

বৈশাখী নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদ মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর স্লোগান দেয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও সংস্কৃতিকর্মী সনাতন উল্লাহ’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩১ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানি বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।
রাজধানীর শাহবাগ থানা পুলিশ মামলা না নেয়ায় অভিযোগকারীরা অভিযোগ নিয়ে যান আদালতে। পরে বাদীর জবানবন্দী গ্রহণ করে ঢাকা মুখ্য মহানগর হাকিম এস এম মাসুদ জামান ১৬ জুলাই তাদের আদালতে হাজিরের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ভাস্কর্য নিয়ে অপরাজনীতি’ শীর্ষক মশাল মিছিলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দেন ইমরান এইচ সরকার। এতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মানহানি হয়েছে। এতে ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯’ লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করেছেন বাদী।

Share





Related News

Comments are Closed