শাবিতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা
শাবি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (শাবি) দীর্ঘ এক মাসের একাডেমিক ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুন রবিবার থেকে এ ছুটি ঘোষণা করা হয়।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য জানান।
তিনি আরও বলেন, আগামী ৪ জুন রবিবার থেকে একাডেমিক এবং ১১ জুন রবিবার থেকে শাবির অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৫ জুলাই বুধবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা এবং অফিসিয়াল কার্যক্রম চলবে।
শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২জুন থেকেই একাডেমিক এবং ৯ জুন থেকে অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে, শাবির শিক্ষার্থীরা ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কাটাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং পার্শ্ববর্তী মেস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ায় ক্যাম্পাস অনেকটা ফাঁকা হয়ে গেছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed