বার্লিনে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিয়াঙ্কার সাক্ষাৎ
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬ দিনের সফরে আছেন। তালিকায় রয়েছে জার্মানি, রাশিয়া, স্পেন এবং ফ্রন্সের নাম। গত সোমবার তিনি গিয়ে পৌছেছেন জার্মানিতে। মঙ্গলবার তারকা প্রিয়াঙ্কার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মোদী।
আগে থেকে দেখা হওয়ার কোনো কথা ছিল না। আগে থেকে ছিল না কোনো সুচিন্তিত পরিকল্পনা। তবুও ভারতের দুই জনপ্রিয় ব্যক্তিত্বের হঠাৎ দেখা হয়ে গেল বিদেশের মাটিতে। দু’জন দুই জগতের মানুষ। একজন আন্তর্জাতিক স্তরের জনপ্রিয় অভিনেত্রী। অন্যজন, রাজনীতির জগতে খ্যাতনামা।
মোদীর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় দারুণ উচ্ছ্বসিত ৩৪ বছর বয়সী নায়িকা। মোদীর সঙ্গে সাক্ষাতের সেই মুহূর্তের ছবি টুইটারে শেয়ার করেছেন বেওয়াচ তারকা নিজেই।
ছবি শেয়ার করে টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, দারুণ সমাপতন। আজ সকালে আমার সঙ্গে সময় বের করে দেখা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed