Main Menu

ডোমারে নিরাপদ মাতৃত্ব দিবসে র‌্যালি আলোচনা সভা

ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: “নিরাপদ প্রসব চাই, স্বাস্থ কেন্দ্রে চল যাই” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় স্ট্রেংথেনিং হেলথ আইটকামস ফর ইউমেন এন্ড চিলড্রেন প্রজেক্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে’র আয়োজনে উক্ত চত্ত¡র হতে ব্যানার ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্বাস্থ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ ও প: প: কর্মকর্তা ডা. মো: মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো: দুলাল হোসেন, মেডিকেল অফিসার ডা. খায়রুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. মো: মোয়াজ্জেম হোসেন, প্রেস ক্লাব সভাপতি মো: মোজাফ্ফর আলী, ল্যাম্ব’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর আলতাব হোসেন, নার্স মোছা: হামিদা বেগম, এফপিআই ধনেশ্বর বর্মন, ল্যাম্ব কর্মী কনিকা রানী প্রমূখ বক্তব্য রাখেন। অনুরুপ কর্মসুচি ল্যাম্বের সহযোগীতায় উপজেলঅর ১০টি ইউনিয়নে স্বাস্থ কেন্দ্রগুলোতে পালিত হয়েছে।

Share





Related News

Comments are Closed