ডোমারে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় গোমনাতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রবিবার ডোমার বাজার রেলঘুন্টি মোড়ে দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন ও পরে উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিহা সুলতানা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। ওই সব কর্মসূচির যৌথভাবে আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ডোমার উপজেলা শাখা।
বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ ডোমার শাখার সভাপতি শাহজাহার সরকার বুলুর সভাপতিত্বে গোমনাতি উচ্চ দিস্যালয়ের প্রধান শিক্ষক মো: এজাবুল হক, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রবিউল আলম, ডোমার ইসলামিয়া সিনিয়র দাখিল মাদ্র্যসার সুপারেন্ডেন্ট শামছুদ্দিন হুসাইনী প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে থানায় মামলা অন্তর্ভূক্ত করে গোমনাতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলাকারীদের বিচারের দাবী জানান।
প্রসঙ্গত, গত ২২ মে শনিবার সকাল ১১টায় গোমনাতি উচ্চ বিদ্যালয়ে সভাপতি নির্বাচনের এক সভা অনুষ্ঠিত হয় ওই বিদ্যালয়ে। কিন্তু কোরাম পূরণ না হওয়ায় প্রধান শিক্ষক সভা শেষ করে। এরপর দুপুর ১টার দিকে প্রভাবশালী আহমেদ ফয়সাল শুভ’র নেতৃত্বে অভিভাবক সদস্য আবুল কাশেম ভুট্ট, কুতুবুল ইসলাম, বেলাল হোসেন, রবিউল ইসলাম ও বহিরাগত ধর্ষনসহ একাধীক মামলার আসামী দর্শন, নুরনবি, রাজু, রাকিব ও রহমানসহ প্রায় ২০/২৫ জন লাঠি, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা করে। এতে শিক্ষক বিমল চন্দ্র রায় ও হরিপদ রায় আহত হন এবং মহিলা শিক্ষক সাবিনা ইয়াছমিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed