Main Menu

সাংবাদিক হাবিব সরোয়ার আজাদের জামিন লাভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক যুগান্তরের সুনামগঞ্জের তাহিরপুরের ষ্টাফ রিপোর্টার সাংবাদিক হাবিব সরোয়ার আজাদকে জামিন দিয়েছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত রবিবার তাকে জামিন দেন।
উলে­খ্য, কাবিখার টাকায় দলীয় কার্যালয় নির্মাণ করছেন এমপি, চাল পড়া দিয়ে চোর শনাক্ত, অপবাদে যুবকের আতœহত্যা, তাহিরপুর অভিযোগনির্যাতনের পর যুবকের মুখে বিষ ঢেলে হত্যা- শিরানামে দৈনিক যুগান্তরে তিনটি সংবাদ প্রকাশিত হয়। ওইসব সংবাদের জের ধরে হত্যা মামলার আসামীদের প্ররোচনায় তাহিরপুরের বড়দল উত্তর ইউনিয়নের পৈলনপুর গ্রামের জীবন টেইলারের ছেলে ঝুমুর নামের এক যুবক গত ৯ ফেব্রæয়ারী তাহিরপুর থানায় দুই কলেজ ছাত্র ও সাংবাদিক আজাদকে জড়িয়ে একটি মামলা দায়ের করে।
ওই মামলায় সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রবিবার হাজির হয়ে সাংবাদিক আজাদ জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালতের বিচারক মো. সাইফুর রহমান মজুমদার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আদালতে বিবাদী পক্ষে শুনানি ও জামিন প্রার্থণা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম।

Share





Related News

Comments are Closed