সিলেটে ২২ চা বাগান সর্দারদের আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সকল চা-শ্রমিকদের সমান মজুরী ও মাসিক বেতন-ভাতা সহ বিভিন্ন দাবী আদায়ে ‘উত্তর সিলেট ভ্যালীর ২২টি চা বাগানের সর্দার ও জোগালী সর্দারদের আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়ছে।
২৮মে রোববার দুপুরে সিলেট ভ্যালীর উদ্যোগে মালনীছড়া চা-বাগানের দূর্গা মান্ডবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালীর কার্যকরি পরিষদের সভাপতি রাজু গোয়ালা বলেন, চা শিল্পে নিয়োজিত কোন রকমের বৈষম্য না রেখে সকল শ্রমিকদের সমান মজুরী ও সাপ্তাহিক মজুরী প্রাপ্ত শ্রমিকদের দৈনিক ২৩০টাকা হারে প্রদান, মাতৃকালিন ছুটি, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা, কাজের পদবী নিশ্চিত, প্রাথমিক মাসিক বেতন ১২ হাজার টাকা, রেশন সহ ২০ দফা দাবী মেনে নিয়ে চা বগানের প্রতিটি শ্রমিকদের মূল্যায়ন করতে হবে। চা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কঠর পরিশ্রম কওে যাচ্ছে। অথচ নেয্য মজুরী থেকে বঞ্চিত এই শ্রমিকরা। তাই বাগানের সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে দাবী আদায়ে আন্দোলন করতে হবে।
২২ চা বাগান শ্রমিকদের আয়োজিত আলোচনা সভায় মালনীছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি জিতেন সবরের সভাপতিত্বে ও প্রদীপ ছত্রীর পরিচালনায় বক্তব্য রাখেন, বুরজান চা কারখানার সাবেক সভাপতি শ্রীবাস মাহালী, বুরজান চা কারখানার সাবেক সদস্য দোলন কর্মকার, মালনীছড়া চা কারখানার রতি লাল কালোয়ার, জাফলং চা কারখানার সারবেনা মাহালী, খাদিম চা কারখানার কল্পনা নায়েক, বুরজান চা কারখানার জয়রাম কুর্মি, অভিজিত দেব, খাদিম চা কারখানার সবুজ তাতী, হিলুয়া ছড়া চা বাগানের বিমল গঞ্জু, বাবুল দেব, সাজ্জাদ হুসেন, নিরেন গোয়ালা প্রমুখ।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed