রমজানে গরুর মাংস ৪৫০ টাকা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : রমজান উপলক্ষে গরুর মাংসের দাম কেজি প্রতি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসি ৭২৫ টাকা ও ভেড়া বা ছাগীর মাংস প্রতি কেজি ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের বাজার বিভাগের কর্মকর্তা সুষেন চন্দ্র দে এই তথ্য নিশ্চিত করে জানান, কোন মাংস ব্যবসায়ী নির্ধারিত এই দাম না মানলে তার বিরুদ্ধে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।
তবে বিভিন্ন মাংসের দোকান ঘুরে দেখা যায়, গরুর মাংসের কেজি ৪৮০ টাকা, হাড্ডি ছাড়া ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া খাসির মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৭০০ টাকায়।
নগরীর কাজীটুলার লালু মিয়ার গোসত দোকানের কর্মচারী জানায়, সিটির দামে আমরা বিক্রি করতে পারবো না। তাদের মিটিংয়ে আমরা বলেছি। বিষয়টা অমীমাংসিত ছিল।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed