Main Menu

গোয়াইনঘাটে নিখোঁজ বর ৬দিন পর উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গোয়ানইঘাট উপজেলায় বাসর রাতে নিখোঁজ হওয়া বর কে ৬দিন পর সিলেট রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করে গোয়ানইনঘাট থানা পুলিশ। উদ্ধার হওয়া আসাব উদ্দিন (৩২) উপজেলার তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকেরখাল লক্ষ্মীনগর গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
তবে এখন পর্যন্ত নিখোঁজের রহস্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের পর নিখোঁজের আসল রহস্য জানা যাবে।
জানা যায়, গত ২১ মে ওমান ফেরত আসাব উদ্দিন বিয়ে করেন একই গ্রামের এক তরুণীকে। বিয়ের রাত ১০টার দিকে তিনি বাড়ির পাশের একটি দোকানে যান এবং সেখান থেকে নিখোঁজ হন।
এ ঘটনায় পরদিন (২২ মে) আসাব উদ্দিনের মা আনোয়ারা বেগম বাদি হয়ে ১১ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার ছেলে আসাব উদ্দিনকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, শনিবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে আসাব উদ্দিনকে উদ্ধার করা হয়। গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। বর্তমানে তাকে গোয়াইনঘাট থানায় রাখা হয়েছে।
আসাব উদ্দিনকে জিজ্ঞাসাবাদের পর তার নিখোঁজ রহস্য উদঘাটন সম্ভব হবে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন।

Share





Related News

Comments are Closed