Main Menu

কমলগঞ্জে হিট স্ট্রোকে স’মিল শ্রমিকের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : প্রচন্ড খরতাপে মৌলভীবাজারের কমলগঞ্জে এক করাতকল (স’মিল) শ্রমিক মারা গেছে। কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যুতে ক্ষতিপূরণ দাবি করেছে স’মিল শ্রমিক সংঘের নেতৃবৃন্দ।
শনিবার (২৭ মে) দুপুরের পর থেকে খরতাপ বাড়তে থাকলে বেলা আড়াইটায় পতনউষার ইউনিয়নের মাস্টার করাতকল (স’মিল)-এর শ্রমিক আব্দুস শহীদ কর্মরত অবস্থায় মারা গেছে। পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু হিটস্ট্রোকে একজন করাতকল শ্রমিক মারা যাবার সত্যতা নিশ্চিত করেন।
স’মিল শ্রমিক সংঘ কমলগঞ্জ শাখার সভাপতি মাখন বক্ত ও সাধারন সম্পাদক মোস্তাক মিয়া বলেন, কলকারখানায় কর্মরত অবস্থায় শ্রমিক আব্দুস শহীদ মারা গেছে। সুতরাং স’মিল মালিক মৃত শ্রমিকের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
মাস্টার স’মিলের মালিক উস্তার মাস্টারের ছেলে আব্দুল মুহিত মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় বিদ্যুৎবিহিন ছিল। এসময় তাপমাত্রাও অনেক বেশী ছিল। মৃত ব্যক্তি এ মিলের একজন শ্রমিক ছিল তাই অবশ্যই তার পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো: হারুন অর-রশীদ জানান, গত ২৫ মে মৌলভীবাজার জেলার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রী, ২৬ মে ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রী ও শনিবার বিকাল তিনটায় এ অঞ্চলে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়।
প্রচন্ড খরতাপের কারণে শনিবার (২৭ মে) বেলা আড়াইটায় কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে মাস্টার করাতকল (স’মিল)-এর শ্রমিক আব্দুস শহীদ (৩৪) মৃত্যুবরণ করেন।

Share





Related News

Comments are Closed