Main Menu

সিলেটে খাবার পানির দাবিতে সড়ক অবরোধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লোহারপাড়ায় সিটি কর্পোরেশনের বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিয়মিত করার দাবিতে আম্বরখানা-কাজিটুলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে প্রায় একঘন্টা তারা বিক্ষোভ করেন। এসময় ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, তিনমাস ধরে তারা সিটি করপোরেশনের সরবরাহ লাইন থেকে অনিয়মিতভাবে পানি পাচ্ছেন। কখনো কখনো টানা ৩-৪দিন পানি সরবরাহ বন্ধ থাকে। ফলে এলাকার লোকজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে রোজায় পানির জন্য এলাকার লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হবে দাবি করে তারা অবিলম্বে পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানান।
এদিকে নগরীর কুমারপাড়ার মহল্লে­ আব্দুল­াহ এলাকার বাসিন্দারাও গত কয়েক মাস ধরে অনিয়মিতভাবে পানি পাচ্ছেন বলে জানিয়েছেন। তারা জানান, বিদ্যুত না থাকার অজুহাতে প্রায়ই পানি সরবরাহ বন্ধ রাখা হয়। এতে তাদেরকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়।
১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন সজিব জানান, পানি নিয়মিতই পাচ্ছেন, তবে বিদ্যুৎ বিভ্রাটের কারনে পানি সরবরাহে বিঘ্ন ঘটে। তিনি আরো জানান, শুক্রবার মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান প্রকৌশলীসহ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীতে বিকল্প লাইন প্রদানের আশ্বাস দিয়েছেন। ফলে ঐ সমস্যা আর থাকবেনা বলে কাউন্সিলর আশা প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed