Main Menu

সিলেটে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতি

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ভূস্মিভুত হয়েছে।

শুক্রবার সকাল ৭টায় নৈখাইস্থ উপজেলা কমপ্লেক্সের ২য় তলার একটি কক্ষে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

এ সময় কক্ষে থাকা ১টি ডিপ ফ্রিজ ও ৩টি ফ্রিজে রক্ষিত ইপিআই কর্মসূচির ভ্যাকসিনসহ যাবতীয় রেকর্ডপত্র, ৫টি ভল্টেজ স্টেবিলাইজার, দুটি স্টিল আলমিরা, চেয়ার, টেবিল, ২টি সিলিং ফ্যান, দরজা, জানালা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দক্ষিণ সুরমার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কক্ষে থাকা মালামাল পুড়ে যায়। এছাড়াও ক্ষতিগ্রস্ত কক্ষের উভয় পাশের কক্ষ দুটির ক্ষতি সাধিত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এ ব্যাপারে দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজ আহমেদ মালিক বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন। যার নং- ৮৫৪, তাং ২৬/০৫/১৭ ইং।
অগ্নিকান্ডের খবর পেয়ে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন-সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আহমেদ সিরাজুম মনির, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিলেটের এসএমও ডাঃ মুহিবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজ আহমেদ মালিক, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল, সাবেক চেয়ারম্যান হাজী চুনু মিয়া, রোটারিয়ান ফারুক আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আক্রাম হোসেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক মেম্বার ছানায়োর আলী সোনা মিয়া, মেম্বার সেলিম আহমদ, নিরূপম চক্রবর্তী প্রমুখ।

Share





Related News

Comments are Closed