Main Menu

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের নবাবগঞ্জে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ভাদুরিয়া বাজারের পাকুরিয়া নামক এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, পিকআপ ভ্যান চালক আসলাম (৪০) ও হেলপার মানিক (৩০)। তাদের বাড়ি নওগাঁ জেলায়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, বগুড়া থেকে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান বিরামপুর আসার পথে ভাদুরিয়া বাজারের পাকুরিয়া নামক এলাকায় মাল বোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যান চালক আসলাম (৪০) ও হেলপার মানিক (৩০) নিহত হয়।

সকাল সাড়ে ৭টায় ফুলবাড়ী থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি কেটে নিহতদের লাশ উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed