Main Menu

ঠাকুরগাঁও‌য়ে ১০ বোতল ফে‌ন্সিডিলসহ যুবক আটক

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও জেলা প্র‌তি‌নি‌ধি: ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে দশ বোতল ফে‌ন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শু‌ক্রবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ তাকে আটক করে।

আটক সুমন আলী (২৭) শহরের নিশ্চিন্তপুর এলাকার মোঃ‌ খোকা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শু‌ক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঠাকুরগাঁও সদর থানার এস আই আবু হা‌নিফের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায় । এসময় পুলিশ ১০ বোতল ভার‌তীয় ফে‌ন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সুমন কে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মশিউর রহমান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এক‌টি মামলা দায়ের হ‌য়ে‌ছে।

Share





Related News

Comments are Closed