Main Menu

নীরবেই চলে গেল বুরুঙ্গা গণহত্যা দিবস

সিতু সূত্রধর, ওসমানীনগর : নিরবইে চলে গেল সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা গণহত্যা দিবস। শুক্রবার (২৬ মে) ছিল বুরুঙ্গা গণহত্যা দিবস।

১৯৭১ সালের ২৬ মে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে এ দিনে ৭৮ জন নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠ। পাকিস্তানির নির্মম বর্বরতাকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বুরুঙ্গা গণকবর। কিন্তু সেই শহিদের গণকবরে শ্রদ্ধা জানানোর মতো কেউ ছিলো না সেখানে।

শুক্রবার সারাদিনে দেখা যায়- কেউই সেখানে যাননি শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে। উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বা কোনো শহিদ পরিবারের কেউই শ্রদ্ধা জানাতে গণকবরে উপস্থিত হননি।

অন্যদিকে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেশ কয়েক বছর ধরে গণহত্যা দিবসে শহিদ পরিবারের খোঁজ ও শহিদ পরিবারদের মধ্যে বস্ত্র বিতরণ করলেও শুক্রবার সেখানে যাননি তিনিও।

বুরুঙ্গা ইউনয়নের অপু দেব, মিশন নামের একাধিক ব্যক্তি বলেন- আমারা বড় সাংকৃতিক অনুষ্ঠান পালন করলেও শহিদের কবরে ফুল দেওয়ার মতো কেউ নেই। যাদের রক্তে স্বাধীন হলো, যাদের কারণে আজ আমার স্বাধীনভাবে মাথা উঁচু করে বেঁচে আছি আজ আমরাই তাদের ভুলে গেলাম।

যুদ্ধাহত নিবাস চক্রবর্তী বলেন- আমরা প্রতি বছর এ বুরুঙ্গা গণহত্যা দিবসে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করে থাকি। এ বছর উদ্যোগ নিলেও পালন করা সম্ভব হয়নি। আমরা দু-একদিনের ভেতরে এ দিবসটি পালন করব।

সাবেক বালাগঞ্জ মুক্তিযুদ্ধা কমান্ডার আপ্তাব আলী বলেন- বুরুঙ্গা গণকবরে প্রতিবছরই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ বছর কেন শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো না তা আমার জানা নেই।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন- আজ ওসমানীনগরের বুরুঙ্গা গণহত্যা দিবস তা আমার জানা ছিল না। আমি এ উপজেলায় নতুন এসেছি, এ ব্যাপারে মুক্তিযুদ্ধারে পক্ষ থেকেও কেউ আমাকে বলেননি। আগামী বছর থেকে বুরুঙ্গা গণহত্যা দিবসটি যথানিয়মে পালন করা হবে।

Share





Related News

Comments are Closed