শ্যামল কান্তির মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নারায়নগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ‘মিথ্যা মামলা; প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অনলাইন একটিভিস্ট গ্রুপ কে-ফোর্স । সিলেট বিভাগীয় সমন্বয়ক মোঃ সারোয়ার জাহান সুমনের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বাংলাদেশ কৃষক লীগের সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ লেইস চৌধুরীসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ যুব কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ একাত্বতা প্রকাশ করেন।
মানব বন্ধন কর্মসূচীতে প্রধান অথিতির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য, কৃষক লীগের সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ লেইস চৌধুরী । এছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ যুব কমান্ডের সিলেট জেলা শাখার সদস্য সচিব বদরুল আহমদ বুলবুল, মুক্তিযোদ্ধা সংসদ যুব কমান্ডের সিলেট জেলা শাখার যুগ্ন আহবায়ক সাদিকুর রহমান, কে-ফোর্সের সিলেট জেলা প্রতিনিধি সুমন রায় তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি নয়ন বণিক, হবিগঞ্জ প্রতিনিধি জামী জীবন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশরাফুল হাসান চৌধুরী কামরান, মুন্না, সোহেল আহমদ, কে-ফোর্সের সদস্য সৈকত জি চৌধুরী ও বিজন দেব, শিপলু, নিজাম উদ্দিন, গোলাম জাকারিয়া, জীমেল হোসেন সালমান, নাজমুল হাসান রনি, মাহফুজ আহমেদ তুহেল, জয় রায় প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান ।
Related News
সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার, ঘটনার তদন্তে পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় তিনজনকে হত্যার ঘটনায় তদন্তভারRead More
সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায়Read More



Comments are Closed