Main Menu

রাজনগরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। শুক্রবার (২৬ মে) বিকাল সাড়ে চারটার দিকে মুন্সিবাজার ইউনিয়নের সুনাটিকি গ্রামের পশ্চিম পাশের শিঙ্গুয়ার বিলের কুচিমুড়া গাঙ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, শুক্রবার বিকালে মুন্সিবাজার ইউনিয়নের সুনাটিকি গ্রামের কয়েকজন রাখাল যুবক ওই এলাকার পশ্চিমের শিঙ্গুয়া বিলের কুচিমুড়া গাংয়ে একটি ভাসমান লাশ দেকতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানান। তিনি রাজনগর থানায় খবর দিলে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে মর্গে পাঠান। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বয়স অনুমান ৬০ বছর হবে। লাশের গায়ে আঘাতের কোন চিহৃ নেই। হাতে দুটি কয়েন ও একটি পলিথিনে মুড়ি রয়েছে। ধারনা করা হচ্ছে কোন ভবঘুরে বা কোন ভিক্ষুকও হতে পারে। লাশটি রাজনগর বা ফেঞ্চুগঞ্জ এলাকার কারো হতে পারে বলে মনে করছে পুলিশ।

Share





Related News

Comments are Closed