ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাজধানীর সুপ্রীম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল রাজনৈতিক দল ও সংস্কৃতিকর্মীরা।
শুক্রবার (২৬ মে) বিকেলে উদীচী, সাংস্কৃতিক সংগঠন চারণ ও নগরনাটের যৌথ উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও প্রগতিশীল রাজনৈতিক দলের অংশগ্রহণে শহীদ মিনার থেকে নগরীর জিন্দাবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।
উদীচী সিলেটের সাধারণ সম্পাদক ডা. অভিজিৎ দাস জয়ের সভাপতিত্বে ও চারণের আহবায়ক নাজিকুল রানার পরিচালনায় মানববন্ধন পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর, উদীচীর সহ-সভাপতি রতন দেব, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি সরোজ কান্তি, উদীচীর সাংগঠনিক সম্পাদক হিতাংশু ভূষণ কর প্রমুখ।
এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদ, বিজ্ঞান আন্দোলনসহ আরো কয়েকটি সংগঠন।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed