নীলফামারীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ছয়জন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে মাইক্রোবাস যোগে ছয়জন ঢাকা থেকে ডিমলা ফিরছিলো। পথিমধ্যে জলঢাকা শহরের পেট্রোল পাম্প এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
নিহতরা হলেন- ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সাহানুর ইসলামের হোসেনের ছেলে রফিকুল ইসলাম ও পশ্চিম ছাতনাই ইউনিয়নের হায়দার হোসেনের ছেলে লোকমান হোসেন।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed