মাগুরায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরা শহরের ঋষিপাড়ায় শুক্রবার দুপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন মেয়েটির গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে নির্যাতন চালানো হয়েছে।
এলাকাবাসী জানায়, সকালে মেয়েটিকে বাড়িতে রেখে মেয়েটির মা-বাবা মাগুরার মোহম্মদপুর উপজেলার মলগাতি এলাকায় এক নিকটাত্মীয়ের বাড়িতে যায়। দুপুর তিনটার দিকে একাকী বাড়িতে মেয়েটিকে চিৎকার করতে দেখে প্রতিবেশীরা বাড়ির দেওয়াল ডিঙ্গিয়ে ঘরের মধ্যে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
পরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এলাকাবাসীর ধারণা বাড়িতে একাকী থাকার বিষয়টি নিশ্চিত হয়ে কেউ বাড়ির দেওয়াল ডিঙ্গিয়ে ঘরে ঢুকে মানসিক প্রতিবন্ধী মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালিয়েছে।
এ বিষয়ে দায়িত্বরত গাইনি চিকিৎসক শামসুন্নাহার লাইজু বলেন, ধর্ষণের সময় মেয়েটির গোপনাঙ্গ ধারালো ব্লেড জাতীয় কোনো কিছু দিয়ে কাটার কারণে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed