Main Menu

কাউন্সিলর রেজওয়ান’র সুস্থতা কামনায় দোয়া

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদের এনজিওপ্লাাস্টি দিল্লির একটি হাসপাতালে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কাউন্সিলর রেজওয়ান আহমদের দ্রত সুস্থতা কামনায় নগরীর ৫নং ওয়ার্ডের মসজিদ গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বড়বাজার জামে মসজিদ, খাসদবির জামে মসজিদ, রায়হোসেন জামে মসজিদ, সাপ্লাই জামে মসজিদ, গোয়াইপাড়া জামে মসজিদ, হাজারীবাগ জামে মসজিদ, চাশনী পীর জামে মসজিদ, পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদ, কালা শাহ্ মাজার জামে মসজিদ, হোসনাবাদ জামে মসজিদ, রিয়াছত উল্লাহ জামে মসজিদসহ ওয়ার্ডের ১৪টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed