কেরানীগঞ্জে নদীতে ডুবে চারজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে নদীতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ বুড়িগঙ্গা শাখা নদীতে ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলো, দক্ষিণ কেরানীগঞ্জের মনির হোসেনের দুই ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২১) ও মোহাম্মদ হোসেন (১৪), দনিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. হৃদয় (১৮) এবং বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় এক শিশু নদীতে ডুবে মারা গেছে।
নিহত দুই ছেলের বাবা মনির হোসেন জানান, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মো. হৃদয়, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ হোসেনসহ কয়েকজন বাড়ির পাশে বুড়িগঙ্গার শাখা নদীতে গোসল করতে যায়। বেলা ১টার দিকে খবর আসে তারা পানিতে তলিয়ে গেছে।
এদিকে হৃদয়ের পরিবার সূত্রে জানা যায়, হৃদয় দনিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইবোনের মধ্যে হৃদয় বড় ছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু জুনায়েদ ও দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া কলেজছাত্র হৃদয়ের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed