Main Menu

এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক নিয়োগ কমিটি চ্যালেঞ্চ করে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক নিয়োগ কমিটি ও কমিটির কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্চ করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫মে) সিনিয়র সহকারী জজ সিলেট সদর আদালতে এ মামলা (স্বত্বমোকদ্দমা-৯৪/২০১৭) করেন ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি পুরকায়স্থ। মামলায় প্রধান শিক্ষক নিয়োগ কমিটি মনোনয়ন বিধিবহির্ভুত এবং কমিটির একাধিক সদস্য বিধি মোতাবেক মনোয়নযোগ্য নন বলে উলে­খ করা হয়েছে।
মামলার প্রাথমিক শুনানী শেষে আদালত স্কুলের বর্তমান প্রধান শিক্ষক নিয়োগ কমিটি ও কমিটির কার্যক্রমের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞার আদেশ দেয়া হবে না, এ মর্মে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি নোটিশ জারী করেছেন। নোটিশ প্রাপ্তরা হচ্ছেন দি এইডেড হাইস্কুলের বর্তমান প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান, ম্যানেজিং কমিটির সদস্য সচিব সৈয়দ এনায়েত হোসেন, সিলেট সরকারী উচ্চবিদ্যালয় লাক্কাতুরা, সিলেট’র সহকারী প্রধান শিক্ষক জহুর আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সিলেট পুলিন চন্দ্র রায় এবং সিলেট নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ।
সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য মামলা ও আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed