জাফলংয়ে দুর্বৃক্তদের আগুনে চার ব্যক্তি দগ্ধ
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নয়াবস্তি গ্রামে বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনে ঘুমে থাকা চার ব্যক্তি দগ্ধ হয়েছেন।
তারা হলেন- নয়াবস্তি গ্রামের আলতাফ আলীর ছেলে আরফান মিয়া (৪৫), কাজিম উদ্দিনের ছেলে মতিউর রহমান (৩০), শামসুল হকের ছেলে সুজন (২৮), আবদুল মালিকের ছেলে সুহেল আহমদ (২৫)। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আরফান মিয়া ও মতিউর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহতদের স্বজনরা জানান, প্রচন্ড গরমের কারনে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতেও তারা ঘরের জানালা খুলে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে গভীর রাতে জানালা দিয়ে পেট্রোল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। হামলার শিকার ব্যক্তিরা আর্তচিৎকার দিলে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed