Main Menu

এসবি ডেয়রীর বিক্রয় কেন্দ্রের উদ্বোধন শনিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ীতে প্রায় ৫০ একর জমিতে গড়ে উঠেছে এস বি ডেয়রী নামের একটি দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। অত্যাধুনিক যান্ত্রিক পদ্ধতি ও প্রযুক্তির সংমিশ্রনে খাঁটি দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রয় বিপনের প্রতিশ্রæতি নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ৬ মে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফার্মটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। নির্ভেজাল দুধ, দই, ঘি, মাখন, পনির, ছানা প্রস্তুত ও সরবরাহের প্রত্যয় ব্যক্ত করে সংবাদ সম্মেলনে করেছেন এসবি ডেয়রীর কর্ণধার শামীম আহমদ রাসেল। বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত রেস্তোরায় জনাকীর্ন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন তিনি। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শামীম আহমদ। তিনি বলেন আমরা ক্রেতাদের বিশ্বাসের মূল্য দিতে চাই। সিলেটের মানুষের দুধ ও মিষ্টির চাহিদা পূরণ ও সন্তুষ্টি অর্জন করতে চাই। সে লক্ষে নগরীর কুমারপাড়ার আগামী শনিবার ২৭ মে এস বি ডেয়রীর বিক্রয় কেন্দ্রের যাত্রা শুরু হচ্ছে।
তিনি বলেন দেশে দুগ্ধ ও মিষ্টি জাতীয় খাবারের নামে ভেজাল ও ক্ষতিকারক উপাদান মেশানো পণ্য বিক্রয় করা হচ্ছে। এ অবস্থায় ভোক্তাদের হাতে স্বাস্থ্যসম্মত উপায়ে নির্ভেজোল উপাদানে পুষ্টিামান সম্পন্ন দুগ্ধ ও মিষ্টি জাতীয় খাবার তুলে দেয়ার স্বপ্ন নিয়ে এসবি ডেয়রীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।
সংগৃহীত দুধ থেকে দই, ছানা, মাখন, ঘি, পনির ও বিভিন্ন প্রকার মিষ্টি প্রস্তুতকালেও ব্যাবহার করা হয় সর্বাধুনিক যন্ত্রপাতি। খাদ্যদ্রব্যকে স্বাস্থ্যসম্মত রাখতে এসবি ডেয়রীতে হাতে কোন ব্যাবহার নেই।
শামীম আহমদ বলেন ক্রেতার চাহিদায় অঢেল বিক্রয় নয়, আমাদের উৎপাদনে ক্রেতার ক্রয়” এই নীতিতে বিপনন কার্যক্রম পরিচালনা করবো।পরীক্ষামূলক উৎপাদনকালে বিগত তিন মাস সীমিত পরিসরে অনলাইন অর্ডারে দুগ্ধ ও মিষ্টি জাতীয় খাবার বিক্রয় করা হয়েছে। এ সময় গ্রাহকদের ব্যাপক সাড়া ও চাহিদা দেখে উপলব্ধি করেছি মানসম্পন্ন খাবারের জন্য গ্রাহক অতিরিক্ত মূল্য প্রদানে প্রস্তুত।

Share





Related News

Comments are Closed