জেএমবি নেতা সাইদুরের সাড়ে ৭ বছরের জেল
বৈশাখী নিউজ ডেস্ক: সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা মাওলানা সাইদুর রহমানসহ তিনজনের সাড়ে ৭ বছরের জেল দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন।
এর আগে ১৮ মে মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক ইমরুল কায়েস রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
মামলার অপর দুই আসামি হলেন- আবদুল্লাহেল কাফী ও আয়েশা আক্তার। তারা পলাতক রয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৫ মে কদমতলী থানার দনিয়া এলাকার একটি বাসায় আসামিদের কাছ থেকে নিষিদ্ধ জঙ্গি বই ও প্রচারপত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাওলানা সাইদুর রহমানসহ তার সংগঠনের তিন সক্রিয় সদস্যের বিরুদ্ধে রাজধানীর কদমতলি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি মাওলানা সাইদুরসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed