গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক : গোপালগঞ্জে অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলার সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন দেলোয়ার হোসেন ও আজাদ শেখ। এদের মধ্যে দেলোয়ার পুলিশের সহকারী উপপরিদর্শক এবং আজাদ শেখ ইজিবাইকের চালক। বাকি হতাহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকজন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুপুরে চেচানিয়াকান্দি এলাকায় মাইক্রোটি আসার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোযাত্রী দেলোয়ার হোসেনসহ তিনজন নিহত হন। আহত হন অন্তত ছয়জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed