Main Menu

বাহুবলে লরির চাপায় যুবক নিহত

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার জাঙ্গালিয়া এলাকায় তেলবাহী লরির চাপায় সামছুল ইসলাম (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, সকালে জাঙ্গালিয়া এলাকার চৌরাস্তা মোরে রাস্তা পারাপারের সময় সামছুলকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি তেলাবাহী লরি চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবক উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে।

Share





Related News

Comments are Closed