সিলেট বিভাগকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এ ঘোষণা দেন।
বুধবার (২৪ মে) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম। অনুষ্ঠানে বক্তব্য দেন, ইউনিসেফ বাংলাদেশের কাজী দিল আফরোজা ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার মোসাম্মৎ নাজমানারা খাতুন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সাবেক সাংসদ জেবুন্নেসা হক, অতিরিক্ত ডি আ ই জি নজরুল ইসলাম, এডিসি শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বাল্য বিবাহের কুফল তুলে ধরে বক্তারা বলেন, আজ এই ঘোষণার মাধ্যমে সিলেট বিভাগে নতুন ইতিহাস রচিত হলো।
অতিথিদের সাথে শত শত শিক্ষার্থী অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশ নিয়ে বাল্য বিবাহের বিরুদ্ধে শপথ নেন। বুধবার সিলেট বিভাগের চারটি জেলায় একই সময়ে এই অনুষ্ঠান হয়েছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed