ঈদের অগ্রিম টিকিট মিলবে ১ সপ্তাহ আগে থেকে
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সেবা দিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ৯০০ গাড়ি থাকবে বলে জানিয়েছেন সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৯০০ গাড়ির মধ্যে ৪৬৪টি বিভিন্ন জেলা-উপজেলায় যাতায়াত করবে। এ ছাড়া ৫০টি গাড়ি ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে থাকবে। ওবায়দুল কাদের আরও বলেন, এবার ঈদের ৭ দিন আগে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া ঈদে যানজট প্রবণ এলাকায় এবার আনসার সদস্য নিয়োগ করা হবে।
বিআরটিসির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও গ্রাচ্যুইটির চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed