Main Menu

সিলেটে বিক্ষুব্ধ হিজড়াদের হাতে লাঞ্চিত ‘সুন্দরী’

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বহুল আলোচিত ‘সুন্দরি’ হিজড়াকে প্রকাশ্যে লাঞ্চিত করেছে বিক্ষুব্ধ হিজড়ারা। সিলেটে তিনি হিজড়াদের ‘গুরুমা’ হিসাবে পরিচিত।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ এসে বিক্ষুব্ধ হিজড়াদের শান্ত করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতিতে বিক্ষুব্ধ হিজড়ারা অবস্থান করছে।
তারা জেলা প্রশাসকের কাছে ‘সুন্দরী’র বিরুদ্ধে স্মারকলিপি দিতে সেখানে জড়ো হয়েছে।
‘বন্ধু সোসিয়াল ওয়েল ফেয়ার সোসাইটি’ নামক একটি এনজিও ঐ হোটেলে সেমিনারের আয়োজন করে। সেই সেমিনারে ‘সুন্দরী’ হিজড়া যোগদান করছে এমন সংবাদ জানতে পেরে সুন্দর জীবন-যাপন করতে চায় এমন হিজড়ারা সেখানে জড়ো হয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, তারা সুন্দরীকে টানাহেঁচড়া করে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামায়। এ সময় সুন্দরী দৌড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
আক্রমনকারী হিজড়ারা এ সময় তাদের ‘লাখ লাখ’ টাকা ফেরত দেওয়ার জন্য সুন্দরির কাছে দাবি জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।
আক্রমনের কারণ বলতে গিয়ে রানা হিজড়া জানায়, ‘সুন্দরী তাদের ভালো হতে দেয়না, ভালো থাকতে দেয়না। সরকারি ট্রেনিং এর নামে সে হাজার হাজার টাকা আত্মসাত করে। আরও নানাভাবে সে হিজড়াদের ক্ষতি করছে। আমরা তাকে সেমিনারে ঢুকতে দেবোনা।’
ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার সহকারি পুলিশ কমিশনার দস্তগির জানান, ‘আমরা এখনও ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিনা। জানার পর আপনাদের জানানো হবে।’

Share





Related News

Comments are Closed