লোডশেডিংয়ের প্রতিবাদে ঝাড়ু মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: লোডশেডিংয়ের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্যবসায়ীরা।
সোমবার সকালে ভাঙ্গা বাজার টিনপট্টি রোডে মিছিল করেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ভাঙ্গায় প্রতিদিন প্রায় ১৫-১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। গরমে শিশু, বৃদ্ধসহ সকলেরই অসহ্য কষ্ট করতে হচ্ছে।
প্রচণ্ড গরমে উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
এছাড়া বিদ্যুতের লো-ভোল্টজের কারণে টিভি, ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায়ও বিঘ্ন ঘটছে।
ভাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু জাফর মুন্সী বলেন, লোডশেডিংয়ের কবল থেকে মুক্তি পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সুফল পাইনি। ফলে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।
ভাঙ্গা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম জানান, ‘ভাঙ্গায় কোথাও মিছিল হয়েছে কিনা আমি জানি না। ৪-৫ দিনের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।’
Related News
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More



Comments are Closed