একশ বছরের মধ্যেই বিকল্প গ্রহ খুঁজতে হবে: হকিং
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী এক হাজার বছর নয়, একশ বছরের মধ্যেই পৃথিবীবাসীকে বসবাসের জন্য বিকল্প গ্রহ খুঁজতে হবে বলে জানিয়েছেন পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। লন্ডনে একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে হকিং একথা বলেছেন।
ক্রমান্বয়ে শিল্পায়ন বৃদ্ধির ফলে আশঙ্কার চেয়েও দ্রুতগতিতে বিষাক্ত কার্বন গ্যাস নিঃসরণ হচ্ছে- জানিয়ে, বসবাসের জন্য দ্রুত বিকল্প গ্রহের সন্ধানের গুরুত্ব তুলে ধরেন হকিং।
খুব শিগগিরিই পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠবে উল্লেখ করে তিনি বলেন, মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিকল্প গ্রহে বসবাসের জন্য প্রযুক্তিগত বাধা দূর করা সম্ভব।
এর আগে, গত নভেম্বরে এক সাক্ষাৎকারে এক হাজার বছরের মধ্যে পৃথিবী বসবাসের অনুপযোগী হবে বলে মত দিয়েছিলেন তিনি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed