৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মামুনের নির্বাচন বর্জন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : নির্বাচনের কয়েক ঘন্টা পূর্বে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন। সোমবার (২২ মে) রাত সাড়ে ৯টায় ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার গণমানুষের বৃহত্তর স্বার্থে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজ সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গের অনুরোধের প্রেক্ষিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা লিখিত বক্তব্যে বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, ইউ/পি চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ,নুরুল ইসলাম বাছিত,আশরাফ চৌধুরী বাবুল, আওয়ামীলীগ নেতা হাজী লেইছ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন ও দক্ষিণ সুরমা উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের ৩নং ওয়ার্ড।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed