Main Menu

সিলেট জেলা বিএনপি’র কার্যকরী ও উপদেষ্টা পরিষদের সভা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি সিলেট জেলা শাখার সদ্য অনুমোদন প্রাপ্ত কার্যকরি কমিটি ও উপদেষ্ঠা পরিষদের প্রথম সভা ২২মে সোমবার বিকেলে নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদ’র পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির কার্যকরি নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সহ সভাপতি এডভোকেট আব্দুল গফফার, আব্দুল মান্নান, উপদেষ্ঠা পরিষদের সদস্য নজরুল ইসলাম ময়ুর, ডাঃ মোছাদ্দেক হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন।
সভাপতির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা জেলা বিএনপির সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছি। যাহার ফলশ্র“তিতে বিগত আন্দোলন সংগ্রামে বলিষ্ট ভূমিকা পালন করছি এবং বিগত স্থানীয় নির্বাচনে আমরা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। দলের প্রতিষ্ঠকালীন সময় থেকে এ পর্যন্ত যারা বিভিন্ন সময়ে দলের জন্য কাজ করেছেন সেই সকল নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও নবীণদের উদ্দীপনা নিয়ে দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। নতুন কার্যকরি কমিটি ও উপদেষ্ঠা পরিষদের সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে এবং অবৈধ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে সিলেট জেলা বিএনপি বলিষ্ট ভূমিকা পালন করবে।
সভায় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম বলেন, যে কোন নির্বাচনে জয়-পরাজয় থাকবে, এরপরও দেশ-জাতি ও দলের জন্য সম্মিলিত ভাবে প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।
সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবনার মধ্যে রয়েছে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান, খন্দকার আব্দুল মালিক, শহীদ আলী, লুৎফুর রহমান, ফাতেমা বেগম চৌধুরী, দেওয়ান তৈমুর রাজা, ফতেহ ইউনুছ খান সহ প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের নামে শোক প্রস্তাব গৃহীত হয়।
সভার এক প্রস্তাবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশী তল­াশীর নামে হয়রানীর তীব্র নিন্দা জানানো হয়।
অন্য এক প্রস্তাবে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সাবেক সভাপতি জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবী জানানো হয়।
আরো এক প্রস্তাবে নির্দিলীয় ও নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানানো হয়।
অন্য এক প্রস্তাবে রমজান মাস সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্ব গতিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবী জানানো হয়।
অপর এক প্রস্তাবে সিলেট সহ সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সভার পক্ষ থেকে আসন্ন পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবী জানানো হয়। সভায় বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ সহ কারান্তরীন সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করা হয়।
সভার এক সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং একই সাথে সিলেট জেলা শাখার আওতাধীন সকল শাখা সমূহকে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালনের আহŸান জানানো হয়।
সভায় কার্যকরি কমিটি ও উপদেষ্ঠা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, আশিক উদ্দিন চৌধুরী, এম এ মুছব্বির, কামাল আহমদ, একে এম তারেক কালাম, হাজী মোঃ শাহাব উদ্দিন, সৈয়দ মোতাহির আলী চেয়ারম্যান, জালাল উদ্দিন চেয়ারম্যান, ওসমান গণি, আজির উদ্দিন চেয়ারম্যান, এনায়েত উল­াহ, নাজমূল হোসেন পুতুল, নছিরুল হক শাহীন, আব্দুল মতিন, ইকবাল আহমদ, এডভোকেট কাওসার রশীদ বাহার, জিয়াউল বারী চৌধুরী শাহীন, মোঃ শাহাব উদ্দিন, হাজী আব্দুন নুর, ফখরুল ইসলাম ফারুক, ডাঃ মাসুকুর রহমান, আব্দুস সালাম বাচ্চু, এডভোকেট আখতার হোসেন খান, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ডাঃ কাজী আখতার উদ্দিন, আহমেদুর রহমান চৌধুরী মিলু, ইফজালুর রহমান, জমির উদ্দিন চেয়াম্যান, হেলাল আহমদ চৌধুরী, আব্দুল গফুর, গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, আবুল কালাম চেয়ারম্যান, বদরুল হক বাদল, আতাউর রহমান, শাইস্তা মিয়া, আব্দুশ শহীদ পংকী, কছির উদ্দিন সাবেক চেয়ারম্যান, অধ্যাপক আবুল মুমিন পারভেজ, মির্জা আবুল কাশেম, জাহাঙ্গীর শাহ হেলাল, সিরাজুল ইসলাম, রহীম উদ্দিন ভরসা, আব্দুর রহীম, তফজ্জুল হোসেন, হাবিবুর রহমান, সিরাজ মিয়া, বশির মেম্বার, কাজী মুহিবুর রহমান, আব্দুল কাইয়ুম মাস্টার, আব্দুল মতিন, আতাউর রহমান উতু, ডাঃ ওয়ালী খান, নুরুল আমিন লিলন, মামুন রশীদ মামুন, জিলাল উদ্দিন, ডাঃ আরিফ আহমদ রিফা, আবুল কাশেম, এডভোকেট মোঃ ফখরুল হক, নিজাম উদ্দিন জায়গীরদার, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মুজিবুর রহমান, সালেহা কবির শেপী, লুৎফুর রহমান, ওলিউর রহমান ড্যানি, শাকিল মুর্শেদ, সুরমান আলী, লায়েছ আহমদ, শফিকুর রহমান, এডভোকেট জুবায়ের আহমদ খান, আবু নাসের পিন্টু, আল মামুন খান, আব্দুল হাফিজ, আফম কামাল, তছলিম আহমদ নিহার, এখলাছুর রহমান, আব্দুশ শাকুর, লিলু মিয়া চেয়ারম্যান, আনোয়ার হোসেন মানিক, সাইদুর রহমান হিরু, শাহ আলম স্বপন, তাজ মোহাম্মদ ফখর উদ্দিন, আলী আকবর, ওহিদ আহমদ তালুকদার, বজলুর রহমান ফয়েজ, হাবিবুর রহমান হাবিব, মুরাদ হোসেন, এডভোকেট আবু তাহের, এডভোকেট আহমেদ রেজা, এম এ মালেক, দিদার ইবনে তাহের লস্কর, বুরহান উদ্দিন, ছালিক আহমদ চৌধুরী, এডভোকেট ইসরাফিল আলী, আমিন উদ্দিন, এডভোকেট তাজ উদ্দিন, ফখরুল ইসলাম, এম এ হান্নান, সরোয়ার হোসেন, দেলোয়ার হোসেন চেয়ারম্যান, নারায়ন পুরকায়স্থ ফনি, এডভোকেট খালেদ আহমদ জুবায়ের, শাহজাহান সেলিম বুলবুল, শাহ মাহমুদ আলী, নজরুল ইসলাম, দিলোয়ার হোসেন জয়, আব্দুল লতিফ খান, আব্দুল ওয়াহিদ সুহেল, ফারুক আহমদ, এনামুল হক মাক্কু, আবুল কালাম, মোঃ শাহপরান, সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান শওকত, নাজিম উদ্দিন, রুহেল আহমদ চেয়ারম্যান, মুহিবুল হক, নামর আলী, গিয়াস উদ্দিন, হারুন রশীদ, শরীফুল হক, জাকারিয়া খান, আব্দুল হাই, এইচ এম খলিল চেয়ারম্যান, মাছুম আলম, অধ্যাপক মঈন উদ্দিন, শাহ আলম চৌধুরী তোফায়েল, জসিম উদ্দিন, সালেহ আহমদ গেদা, আলী হাসান, ছালিক আহমদ, হাজী খলিক আহমদ, গিয়াস উদ্দিন মেম্বার, মনিরুল ইসলাম তুরন, আব্দুল­াহ আল মামুন সামন, মোতাহির হোসেন জুনেদ, নুরুল হোসেন বুলবুল, হাসান আহমদ, আখতার হোসেন জাহেদ, বাহারুল আলম চেয়ারম্যান, আহমেদ নুর উদ্দিন, বদরুল ইসলাম জয়দু, সৈয়দ হাসান মাহমুদ বাবু, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহিদ, জিয়াউল হক, আজির উদ্দিন আহমদ, হুমায়ুন কাদির রিপন, ফয়েজুর রহমান ফয়েজ, শাহেদুল ইসলাম বাচ্চু, আব্বাস উদ্দিন চেয়ারম্যান, গিয়াস আহমদ তালুকদার চেয়ারম্যান, জিলা মিয়া মেম্বার, এবিএম জাকারিয়া, ফরিদ উদ্দিন, এম এ রহিম, এডভোকেট নুর আহমদ, মাছুম আহমদ, রিপন আহমদ কাউন্সিলর, শাহিদ আহমদ, নজমূল ইসলাম, আমিনুর রহমান সিফতা, নাজিম উদ্দিন, ইমরান গাজী, আব্দুল মুনিম চেয়ারম্যান, মঈনুল ইসলাম মনজু, শাহীন আহমদ,শামসুর রহমান শামীম, আব্দুশ শুকুর, জসিম উদ্দিন, মনতাজ আলী, আলা উদ্দিন সওদাগর, নুরুল ইসলাম বাচ্চু, জসিম উদ্দিন জুনেদ, শাহনাজ বেগম মান্না, মাসুম আহমদ, মাওলানা জিল­ুর রহমান, খালেদুজ্জামান খালেদ, আব্দুল মান্নান, রফিকুল হক, কামাল উদ্দিন, মোস্তাক আহমদ চৌধুরী, জসিম উদ্দিন, ইকবাল আহমদ, আব্দুল হাই মাসুক, এনামুল হক মোহাম্মদ ইকবাল। কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্ঠা পরিষদের সদস্যের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি সাদিকুর রহমান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code