Main Menu

তাহিরপুরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

তাহিরপুর সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মুখলেছ মিয়া (৪৫) নামে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার হালির হাওরে মৃত দেহটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে।

নিহত মুখলেছ মিয়া উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত রবিবার সকালে উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর নিজ গ্রামের পাশের নদীতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হন মুখলেছ মিয়া। এরপর থেকে ঐ দিন সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজা খুজিঁ শুরু করে। এক পর্যায়ে সোমবার সকালে নদীতে ঠেলা জাল ভাসমান অবস্থায় দেখতে পায় লোকজন।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed