সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ধর্মঘটের ৫ দফা দাবির সাথে সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমুন আরা খানুম সহ প্রশাসন একমত পোষণ করেছেন। সোমবার বিকেল ৪টায় বিভাগীয় কমিশনারে কার্য্যালয়ে এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ৫ দফা দাবি পূরণের আশ্বাস প্রদান করেন। এ আশ্বাসে পরিবহণ নেতৃবৃন্দ তাদের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেন।
সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমুন আরা খানুম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিআইজি কামরুল আহসান, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাবেদ সিরাজ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯-এর কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, জেলা অটোরিক্সা ৭০৭-এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া প্রমুখ। এছাড়া পরিবহণ মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed