সিলেট চেম্বারের নতুন সভাপতি খন্দকার সিপার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডিয়াম নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন খন্দকার সিপার আহমদ। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মোঃ লায়েছ উদ্দিন ও ভাইস প্রেসিডেন্ট পদে মোঃ এমদাদ হোসেন নির্বাচিত হয়েছেন।
এই তিন পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় সোমবার বিকেলে ওই তিনজনই নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, প্রেসিডিয়াম নির্বাচনের মনোনায়নপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ ছিল রোববার। এর মধ্যে নির্বাচিত ২১ পরিচালকের মধ্যে প্রায় ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সর্বশেষ তিন পদে তিনজন ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।
এ ব্যাপারে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী জানান, নির্বাচনী সিডিউল অনুযায়ী প্রেসিডিয়াম নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে।
গত শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২১ জন পরিচালক নির্বাচিত হন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed