Main Menu

সিলেটে শ্রমিকলীগের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সরকার বিরোধী অবৈধ অবরোধ ও পরিবহণ সেক্টরে ভূয়া মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ও জাকারিয়া কর্তৃক চাঁদাবাজী এবং শ্রমিক নেতা সাব্বির আহমদকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সোমবার দুপুরে নগরীতে সিলেট জেলা ও মহানগর শ্রমিকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর রেজিস্টারী মাঠ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহসভাপতি ও সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা শ্রমিকলীগের সহসভাপতি আব্দুস সাত্তার, মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহŸায়ক নাজমূল আলম রোমেন, সদস্য সচিব জাকারিয়া আহমদ টিপু, বালাগঞ্জ শ্রমিকলীগের সভাপতি আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, জেলা যুবলীগ নেতা শাহিন আহমদ, সাজলু লস্কর, সোহেল কর্ণেল, শেখ আবুল হাসনাত বুলবুল, এড. রাজীব দাস, রাসেল আহমদ, সাজু আহমদ, মহানগর শ্রমিকলীগ নেতা কয়েছ আহমদ, জহির ইসলাম, তোফায়েল আহমদ, এমাদ উদ্দিন, সুন্দর আলী, শাহিন আহমদ, আনোয়ার হোসেন, নোমান হাসনু, কামাল হোসেন, ইদ্রিছ আলী, মুরাদ আহমদ, ইমাম উদ্দিন, লিটন আহমদ, মর্তুজ আলী, জাবেদ আহমদ, ইমাম আহমদ, লিটন আরমান, আব্দুল জব্বার প্রমুখ।

Share





Related News

Comments are Closed