সিলেট-সুলতানপুর রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সিলাম-সুলতানপুর রাস্তা দুই লেনে উন্নীতকরণ সহ এ রাস্তার মেরামত কাজ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা কমিটি।
২২ মে সোমবার দুপুরে স্থানীয় চন্ডিপুল চত্বরের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, সিলেট-সিলাম-সুলতানপুর রাস্তা অত্যন্ত অবহেলিত। এ রাস্তায় ছোট, বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সে জন্য অবিলম্বে উক্ত রাস্তার সংস্কার কাজ শুরুর জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। মানববন্ধনে নেতৃবৃন্দ আরো বলেন, দক্ষিণ সুরমার রেলগেইটে একটি ওভারব্রীজ নির্মাণ, সিলেট-সুলতানপুর রাস্তাকে দু’লেনে উন্নীত করে জাতীয় মহাসড়কের আওতাভুক্ত করতে হবে। এছাড়াও মার্কাজ ট্রাফিক পয়েন্টকে আরো সুপ্রশস্ত করে যানবাহন চলাচলের উপযোগী করার ব্যবস্থা নিতে হবে। বাবনা মোড়, কদমতলী, হুমায়ুন রশীদ চত্বর এলাকাকে যানজটমুক্ত রাখতে এবং কাজিরবাজার ব্রীজ সহ অন্যান্য এলাকায় ছিনতাই রাহাজানি, মাদকসেবীদের উৎপাত বন্ধ করতে আইনী অভিযানের ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয়।
গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি শামীম আহমদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন গণদাবীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুর রহমান খালেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু, এলাকার বিশিষ্ট মুরুব্বী ও শিক্ষক জালাল আহমদ মাষ্টার, মাওলানা শরীফ উদ্দিন, ছাত্রনেতা নাজির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা গণদাবীর সাধারণ সম্পাদক মাওলানা লোকমান আহমদ হাকীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমরুল হক নোমান, আইন সম্পাদক মাজহারুল ইসলাম বাবলু, শিক্ষা সম্পাদক ফয়ছল আহমদ উজ্জল, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহ ক্রীড়া সম্পাদক পাবেল আহমদ, স্থানীয় ব্যবসায়ী শাহিন আহমদ, শ্রমিকনেতা মোঃ ছানা মিয়া, দক্ষিণ সুরমা নির্মাণ শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মিন্টু, অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন চন্ডিপুল গোলচত্বর শাখার সদস্য আব্দুর রহিম প্রমুখ।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed