সিলেটে নারীসহ চেক জালিয়াত চক্রের দুই সদস্য আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সোনালী ব্যাংক কর্পোরেট শাখা থেকে এক নারীসহ চেক জালিয়াত চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন সিলেট সোনালী ব্যাংক কর্পোরেট শাখার ব্যাংক কর্মকর্তারা।
আজ সোমবার সিলেট মেট্টোপলিটন পুলিশের কতোয়ালী থানায় এক সংবাদ সম্মেলনে জালিয়াত চক্রের সদস্যদের বিস্তারিত জানানো হয়।
আটকৃতরা হচ্ছে- ঢাকা জেলার খিলগাঁও থানার নাগদাড় পাড়া গ্রামের মো. আশরাফ উদ্দিনের ছেলে মো. দাঊদ ইব্রাহীম(২৮) ও ঢাকা সিটি কর্পোরেশনের লালবাগ এলাকার মৃত ফারুক দেওয়ানের মেয়ে জোহরা বেগম উরফে শারমিন উরফে ফাতেমা (৩৮)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রোববার সকাল সাড়ে ১১টায় সোনালী ব্যাংক সিলেট কর্পোরেট শাখায় সঞ্চয়ী হিসাব নং-৩৪১১৪৮৪৯ এ ৪২১৪৩৫৮ চেক নাম্বারে নয় লাখ টাকা উত্তোলনের জন্য আসেন ঐ মহিলা। শাখার সহকারী ব্যবস্থাপক মো. এমরান উল্ল্যাহ কক্ষে গেলে বাহককে কিছু জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন আচরণে সন্দেহ হয়। শাখায় কর্মরত অন্যান্য কর্মকর্তাদের ব্যাংক একাউন্ট তল্লাশীর জন্য জানালে উক্ত একাউন্ট যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুস সোবহান ও মুসলিমা বেগমের যৌথ হিসাব নম্বর বলে তারা জানান। তারা ২০০৪ সাথে হিসাব নম্বর খুলেছিলেন।
এদিকে, উক্ত হিসাব নম্বর থেকে গত ১৮ মে জিন্দাবাজারে অবস্থিত মহারানী জুয়েলার্সে দশ লাখ টাকার একটি চেক হস্তান্তর করে প্রতারক চক্র। এনিয়ে মহারানী জুয়েলার্সের মালিক বাদি হয়ে কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার সহকারী ব্যবস্থাপক বাদি হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed