Main Menu

সিলেটে অশ্লীল ভিডিও দিয়ে জিম্মি করে চাদাঁবাজি ; আটক ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গোপনে অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে জিম্মির মাধ্যমে চাদাঁবাজির ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানায় দায়ের করা মামলায় আটক ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা খসরু প্যালেস নামক হোটেলে ইলেকট্রিশিয়ানকে জিম্মি করে নারীর সাথে অশ্লীল ভিডিও ধারণ করে অভিভাবকদের কাছে ২ লাখ টাকা চাদা দাবি করেছিল।
গত ১৯ মে শুক্রবার রাতে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে-সিলেট নগরীর খাসদবির সৈয়দ মুগনী ৪/১৩ এর বাসিন্দা মৃত ফরিদ মিয়ার ছেলে ফরহাদ আহমদ জাহিদ (৩১), এয়ারপোর্ট সালেহ পুর গ্রামের আব্দুস শুকুরের পুত্র মোঃ জাবেদ ওরফে জয়নাল (২৭), বড়শালার মৃত নুরুল ইসলামের পুত্র নাজমুল ইসলাম রায়হান (২৮), নগরীর ঝেরঝররিপাড়ার এভারগ্রীন ৫০ এর বর্তমান বাসিন্দা ও সুনামগঞ্জের ষোলঘরের মনোয়ার বখত এর পুত্র শাহনেয়াজ বখতিয়ার ইয়াদ (২৬) ও এয়ারপোর্ট লালবাগ গ্রামের রাজিব মিয়া (২৫)।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, এয়ারপোর্ট সংলগ্ন খসরু প্যালেস নামক হোটেলের ইলেকট্রিশিয়ান শফিকুর রহমান হোটেলের একটি কক্ষে এক নারীর সাথে অসামাজিকতায় লিপ্ত রয়েছে মর্মে এক নারীসহ দুজনকে জিম্মি করে রায়হান, জাবেদসহ তার সহযোগীরা। এক পর্যায়ে দুজনকে জিম্মি করে মোবাইল দিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে। তারা শফিকুর রহমানের ভাইয়ের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed