জৈন্তাপুর থানা হাজতে আসামির মৃত্যু, ৩ পুলিশ বরখাস্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের জৈন্তাপুর থানা হাজতে মুক্তিযোদ্ধা সন্তান নজরুল ইসলাম বাবু’র মৃত্যুর ঘটনায় ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- থানার এএসআই জয়নাল আবেদীন, কনস্টেবল আকতার আলী ও কনস্টেবল সান্টিং চাকমা। তাদের বিরুদ্দে বিভাগীয মামলা হবে এবং দোষী সাব্যস্ত হলে স্থাায়ীভাবে বরখাস্ত করা হবে। এ ঘটনায় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ শফিউল কবির।
উল্লেখ্য, গত ১৮ মে দিবাগত রাত ২টায় এসএমপির পীরেরবাজারস্থ বাসা থেকে মুক্তিযোদ্দা সন্তান নজরুল ইসলাম বাবুকে গ্রেফতার করে পুলিশ। জৈন্তাপুর থানা হাজতে নেয়ার পর ১৯ মে ভোররাত ৪টা ১০ মিনিটে তার মৃত্যু ঘটে। পুলিশ আত্মহত্যা বললেও নজরুলের স্বজনরা এটাকে হত্যাকান্ড বলে দাবি করছেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed