নরসিংদীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র্যাব
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীতে র্যাবের ঘেরাওকৃত জঙ্গি আস্তানার ভেতরে ৫ থেকে ৬ জন জঙ্গি রয়েছে বলে র্যাব নিশ্চিত হয়েছে। বাড়িটির চারদিকে র্যাব পুলিশের কড়া পাহারা বসানো হয়েছে। ঢাকা থেকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হবে।
শনিবার (২০ মে) বিকাল ৪টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে র্যাব-১১-এর একটি দল। ঢাকায় র্যাবের সদর দফতর ও নারায়ণগঞ্জে র্যাব-১১-এর কার্যালয় থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্টরা এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
জানা গেছে, নরসিংদী সদর থানার গাবতলী এলাকায় মাঈনুদ্দীন নামে মধ্যপ্রাচ্য প্রবাসী এক ব্যক্তির বাড়ি ওই আস্তানাটি। তার পরিবার আগে এই বাড়িতে থাকলেও গৃহকর্ত্রীর মৃত্যুর পর সবাই গ্রামে ফিরে গেছেন। তাদের গ্রামের বাড়ি জেলার রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামে। এরপর বাড়িটি একবার ভাড়া হলেও ৫/৬ মাস আগে সেই ভাড়াটিয়া চলে যায়। তারপর থেকে বাড়িটি ফাঁকাই ছিল। একমাস আগে কেয়ারটেকারের মাধ্যমে তা আবার ভাড়া দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, ‘ভেতরে কোনও নারী ও শিশু থাকার তথ্য পাইনি। সবাই ব্যাচেলর। আমরা অভিযানের বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
এর আগে র্যাব-১১-এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন জঙ্গি আস্তানার ঘিরে রাখার তথ্য নিশ্চিত করে জানান, ‘জঙ্গি সন্দেহে ওই বাড়িটি আমরা বিকাল চারটা থেকে ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, বাড়িটিতে জঙ্গি রয়েছে। ঢাকা থেকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ র্যাব-১১-এর অধিনায়ক ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভেতরে কারা ও কত জন আছে তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed