জৈন্তাপুর থানা হাজতে আসামীর মৃত্যু, তদন্ত দাবি বিএইচআরএফ’র
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তারপুর থানা হাজতে আসামী নজরুল ইসলাম বাবুর (৩৪) অনাকাংখিত মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)।
সংস্থার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল ইসলাম দুলাল জানান, পুলিশ হেফাজতে এবং থানা হাজতে আসামীর এহেন মৃত্যু সত্যিই দুঃখজনক এবং মানবাধিকারের লংঘন। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন শনিবার (২০ মে) দিনভর সংস্থার সার্বিক অনুসন্ধ্যান ও তদন্তে প্রতীয়মান হয়েছে যে, সংশ্লিষ্টদের কর্তব্য কাজে অবহেলার কারনেই এমন অনাকাংখিত ঘটনা ঘটেছে। সৈয়দ সাইদুল ইসলাম দুলাল এ ঘটনার সুষ্ট ও উচ্চপর্যায়ের তদন্ত এবং ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান। শনিবার বিকেলে তিনি সংবাদ মাধ্যমকে তার এ দাবির কথা জানিয়েছেন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed