নদী ভাঙ্গন রোধের দাবিতে হাটখোলায় মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের পিটারগঞ্জ বাজার, মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট ও এলাকার বাড়িঘর চেঙ্গের খাল নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূটি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয় পিটারগঞ্জ বাজারে নবদূত সামাজিক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এলাকার মুরুব্বি মো.বাবুল মিয়ার সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন, নবদূত সামাজিক ফোরামের চেয়ারম্যান মাওলানা কে.এম. রফিকুজ্জামান। ফোরামের এমডি মাওলানা এম এ রহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই এলাকায় নদী ভাঙ্গন একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে গোটা এলাকা বিলিন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নদী ভাঙ্গন রোধে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানসহ অবিলম্বে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সকল প্রদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে পানি উন্নয়নবোর্ড ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অরফান ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, শিক্ষানুরাগী মাস্টার নাসির উদ্দিন, হাফিজ আব্দুল্লাহ, ব্যবসায়ী জফির মিয়া, ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিন, মুরুব্বি আফতাব উদ্দিন, মাওলানা মকবুল হোসেন, মাওলানা আজিজুল ইসলাম, হাফিজ আইনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, পিটারগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুস সাত্তার, বাজার কমিটির সদস্য আব্দুল জলিল, মুরুব্বি ইছাক আলী, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, রফিক মিয়া, নূরুল মুত্তাকিন, আব্দুল হামিদ, আনছার উদ্দিন, হোসাইন আহমদ, সাইদুল ইসলাম, এহিয়া খাঁন, জাবেল হক, আজমান আলী, প্রমেশ ,ফেরদৌস আহমদ, মাওলানা ফখলুল ইসলাম, রাশিদ আলী, ডা. এনামল হক এনাম, হাফিজ মামুন, রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন দল ও সংগঠনের শীর্ষ এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed