Main Menu

সাংবাদিক প্রমথ পাল পিনাক আর নেই

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা প্রতাপ চন্দ্র পালের ২য় ছেলে কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক, শমশেরনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক প্রমথ পাল পিনাক (৪৬) বৃহষ্পতিবার বিকাল ৩টার দিকে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ভাই, এক বোন, ভাতিজা, ভাতিজিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত প্রমথ পাল পিনাকের মরদেহ সিলেট থেকে এনে বৃহষ্পতিবার রাতেই শমশেরনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ পারিবারীক শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তাঁর মৃত্যুতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটি, শমশেরনগর বণিক কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Share





Related News

Comments are Closed