নবীগঞ্জে স্কুলছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে স্কুল ছাত্র সুজাত হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালার হাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার কয়েক শতাধীক লোক অংশগ্রহন করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ দাশের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের পরিচালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়ন যুগ্ম সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন, সাবেক মেম্বার সুজন মিয়া, বশর মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ডাঃ মনির মিয়া, ইউপি মহিলা সদস্যা দূর্গা রাণী বৈষ্ণব, ইউপি সদস্য নিতেশ রায়, গুনমনি দাশ, বিশিষ্ট মুরুব্বি আকবর মিয়া, তাহিদ মিয়া, নিহত সুজাতের পিতা অপর মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ মে বুধবার নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সুজাত মিয়া (১৬) নিহত হয়। এ হামলায় আহত হন অন্তত ৬ জন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ২৫ জনকে আসামীকে একটি মামলা দায়েরের প্রেক্ষিতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed