সিলেটে স্কুলছাত্রী সুভিকে পুলিশে পৌছে দেয় অপহরক আফরোজ
বিশেষ প্রতিনিধি: সিলেটে শাহপরাণ এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রী সুভি(১৬) উদ্ধার হয়েছে। ঘটনার ৫দিনের মাথায় বৃহস্পতিবার (১৮মে) অপহরকরা তাকে থানা পুলিশের কাছে পৌছে দিয়েছে বলে জানা গেছে। এর আগে গত ১৩মে ভোররাতে নিজবাড়ি থেকে সুভি অপহৃত হয়। সুভি শাহপরাণ থানাধীন গলাইপাড়ার মানিক মিয়ার মেয়ে ও এলাকার জহিরিয়া এম ইউ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। এঘটনায় এসএমপি’র শাহপরাণ থানায় মামলা {নং-০৮(৫)১৭} হলে পুলিশ বুধবার ভোররাতে অভিযান চালিয়ে অপহরকের দুই সহযোগীকে গ্রেফতার করে। গ্রেফতারের একদিনের মাথায় বৃহস্পতিবার সমঝোতার মাধ্যমে ভিকটিম সুুভিকে পুলিশের হাতে তুলে দেয় অপহরক আফরোজ এবং পর্দার আড়ালে থেকে যায় সে। অপহরকচক্রের মূল হোতা ইংল্যান্ড ফেরত আফরোজ আলী (৪৭) এসএমপির শাহপরাণ থানার গলিয়াপাড়ার বাসিন্দা।
অভিযোগে প্রকাশ, অপহরনের পরে আফরোজ আলী (৪৮) এফিডেভিট করে ভিকটিম সুভির বয়স ১৮+ বানিয়ে দিয়েছে এবং তাকে কোর্ট ম্যারেজও করে ফেলেছে। কিন্তু ঘটনায় থানায় মামলা হওয়ার পর সব তথ্য গোপন করে বিষয়টির ত্বরিৎ নিষ্পত্তির দিকে এগুচ্ছে মামলার আসামী পক্ষ ও থানা পুলিশ। তাই প্রধান আসামী পর্দার আড়ালে থেকে ভিকটিমকে পুলিশে পৌছে দেয়া হয়েছে।
এব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপের সাথে বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে তাৎক্ষণিক বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed