দিনাজপুরে সাঁওতালকে পিটিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে প্রতিপক্ষের লোকজন এক সাঁওতালকে পিটিয়ে হত্যা করেছে ।
রোববার সন্ধ্যায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুর আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার এসআই আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
নিহত চৈলো হেম্ব্রম (৪৫) ওই এলাকার ঢেনা হেম্ব্রমের ছেলে। তার লাশ থানায় রয়েছে।
এসআই আনোয়ারুল বলেন, রোববার দুপুরে একই গ্রামের মাইকেল মুর্মু নামে এক কিশোর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।
“এ ঘটনায় মাইকেলের পরিবারের সন্দেহ চৈলো হেম্ব্রম তাকে যাদু-টোনা করে মেরে ফেলেছে। এতে মাইকেলের বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় চৈলো হেম্ব্রমকে পিটিয়ে হত্যা করে।”
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস জানান, ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed